রিফান্ড ও রিটার্ন পলিসি
আমরা চাই আপনি সন্তুষ্ট হয়ে কেনাকাটা করুন। তাই আমাদের রিটার্ন প্রক্রিয়া সহজ রাখা হয়েছে।
ডেলিভারির সময় চেক করুন
ডেলিভারিম্যানের সামনেই পণ্য খুলে দেখে নিন। পণ্য ভুল, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত হলে তখনই ফেরত দিতে পারবেন — সেক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না।
কখন রিটার্ন/এক্সচেঞ্জ করা যাবে
ভুল পণ্য পেলে।
পণ্য ছেঁড়া, ক্ষতিগ্রস্ত বা প্রিন্টিং ত্রুটিযুক্ত হলে।
পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে আমাদের জানাতে হবে এবং পণ্যটি অব্যবহৃত অবস্থায় থাকতে হবে।
কখন রিটার্ন প্রযোজ্য নয়
পণ্য ব্যবহার করা, লেখা বা দাগ দেওয়া হলে।
পছন্দ হয়নি — শুধুমাত্র এই কারণে ডেলিভারির সময় পণ্য ফেরত দিলে ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে।
রিফান্ড
অগ্রিম কোনো পেমেন্ট করা থাকলে, রিটার্ন গৃহীত হওয়ার ৭ কার্যদিবসের মধ্যে বিকাশ/নগদ/ব্যাংকের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হবে।
যোগাযোগ
রিটার্ন বা রিফান্ডের জন্য অর্ডার নম্বরসহ আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।
